slider

তৃতীয় লিঙ্গের মানুষ কখনো সমাজের বোঝা নয়

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরোঃ রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ কখনো সমাজের বোঝা নয়। তারাও মানুষ। আমি যত দিন এই জেলায় আছি তাদের বিভিন্ন এনজিও গুলোতে ভালো কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, পাশাপাশি তাদের যে কোন বিপদে আপদে পাশে থাকবো। আজ থেকে তারাও যে কোন এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠানে কর্ম করে টাকা উপার্জন মধ্যে দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করবে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম রব্বানী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button