slider

তৃতীয় ম্যাচ জয় হরিরামপুর বন্ধু একাদশের

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগে নিজেদের তৃতীয় ম্যাচে হরিরামপুর বন্ধু একাদশ ক্রিকেট ক্লাব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচে ১৭ রানের ব্যবধানে পরাজিত করেছে মানিকগঞ্জ শহরের ‘দাশড়া নবজাগরণ সংসদ’ ক্লাবকে।

সকালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে হরিরামপুর বন্ধু একাদশ নির্ধারিত ৩৬ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। জবাবে দাশড়া নবজাগরণ সংসদ ৩৩.২ ওভারে ২০৭ রানে অলআউট হয়।

হরিরামপুর বন্ধু একাদশের পক্ষে ব্যাটিংয়ে মুরাদ ৫৮, তাওহীদ ৫৫ ও সুজিত ৪১ রান সংগ্রহ করেন এবং বোলিংয়ে সীমান্ত ৫ উইকেট, সুমন ২ উইকেট ও ইদ্রিস ২ উইকেট লাভ করেন।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সীমান্ত সূত্রধর।

হরিরামপুর বন্ধু একাদশের সভাপতি মুনশী সোহাগ, সাধারণ সম্পাদক কাজী আফজাল ও প্রধান নির্বাচক তানভীর রাজিব বলেন—মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে খেলা উপভোগ করেন।

ফেসবুক লাইভে পুরো খেলা সম্প্রচার হয়েছে। হরিরামপুর বন্ধু একাদশ ফেসবুক গ্রুপে। কয়েক হাজার ফেসবুকদর্শক লাইভে খেলা উপভোগ করেছেন এবং রাশেদুল ইসলাম জসিম চমৎকার ধারাভাষ্য প্রদান করেছে।

স্কোরকার্ড:

হরিরামপুর বন্ধু একাদশ
২২৪/৮ (৩৬ ওভার)

দাশড়া নবজাগরণ সংসদ, মানিকগঞ্জ
২০৭/১০ (৩৩.২ ওভার)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button