প্রবাসশিরোনাম

তৃতীয় দফায় সিলেট ছাড়লেন ১২২ ব্রিটিশ নাগরিক

বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরো ১২২ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
সোমবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আর্ন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, যুক্তরাজ্যের দুই শিশু সহ ১২২ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬জন ও আজ ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন।
আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে চতুর্থ ফ্লাইট আগামীকাল ২৬ এপ্রিল সহ আরো কয়েকটি ফ্লাইট সিলেট-ঢাকা-লন্ডন ছেড়ে যাবে।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button