আন্তর্জাতিক সংবাদশিরোনাম
ইরানে আবারো করোনার হানা

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আবারো করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে রেকর্ড ২২৯ জন মারা গেছে।
মধ্যপ্রাচ্যে করোনা মহামারীর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রন্থ দেশ ইরান এপ্রিলের মাঝামাঝি থেকে লকডাউন শিথিল করতে শুরু করে।
দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ৮২৭ জন। মোট মারা গেছেন ১৪ হাজার ৬৩৪ জন। নতুন করে করোনা পাওয়া গেছে দুই হাজার ৬২৫ জনের মধ্যে।
আক্রান্ত হওয়া দুই লাখ ৪২ হাজার ৩৫১ জন সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন রয়েছে ২১ হাজার ৮৪২ জন। আল জাজিরা




