আন্তর্জাতিক সংবাদশিরোনাম
‘তুমি মুসলিম, তোমার পাশে বসবো না’

‘তুমি একজন মুসলিম। আমি তোমার পাশে বসবো না।’ এই রকম চরম পর্যায়ের বর্ণবাদের শিকার হয়েছেন নাদিয়া জামির হোসাইন। বাংলাদেশি এই নারী সম্প্রতি ইংল্যান্ডে বিখ্যাত হয়ে উঠেছেন রন্ধনশিল্পী হিসেবে। খাবার তৈরির একটি প্রতিযোগিতায় বিজয়ীও হয়েছেন তিনি।
কদিন আগে ট্রেনে একজন ব্রিটিশ পুরুষ তাকে উপরের মন্তব্যটি করেন। নিজের টুইটারে এ কথা জানিয়ে নাদিয়া লিখেন, ‘ট্রেনে একজন পুরুষ আমার পাশে বসতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, তুমি মুসলিম আমি তোমার পাশে বসবো না। তার এই ঔদ্ধত্যই তাকে ধ্বংস করবে দিবে।’
নাদিয়া এর আগেও অভিযোগ করেছিলেন যে, তিনি বর্ণবাদের শিকার হচ্ছেন। এমন কি তিনি এও বলেছেন যে, বর্ণবাদ এখন তার জীবনেরই একটা অংশ হয়ে গেছে।




