খেলা

তীরে এসে তরী ডোবাল বাংলাদেশ!

লক্ষ্য ২৭২ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে এই সংগ্রহ যথেষ্ট চ্যালেঞ্জিং। অবশ্য এই রান তাড়া করতে নেমে সফরকারী বাংলাদেশ জয়ের একেবারে কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পারেনি। তীরে এসে তরী ডুবিয়েছে তারা, মাত্র ৩ রানে হেরে গেছেন মাশরাফি-সাকিবরা।
গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারের নাটকীয় জয়ে সিরিজ ১-১-এ সমতা এনেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪৮ রানে।
অবশ্য এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই বেশ সতর্ক ছিল। দলীয় ৩২ রানে ওপেনার এনামুল হকের (২৩) উইকেট হারিয়ে বসলেও দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ দৃঢ়তা দেখান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনে ৯৭ রানের জুটি গড়ে দলকে দারুণ ভিত গড়ে দেন।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ৫৪ রান করেন এবং সাকিব টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। তিনি করেন ৫৬ রান। এর পর তৃতীয় উইকেট জুটিতেও দারুণ খেলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ৮৭ রানের জুটি গড়ে জয়ের একেবারে কাছাকাছি নিয়ে যান দলকে। মাহমুদউল্লাহ ৫১ বলে ৩৯ রান করেন। কিন্তু মুশফিক ৬৭ বলে ৬৮ রান করে সাজঘরে ফিরে গেলে বাংলাদেশ শেষ ওভারে গিয়ে আর পারেনি। হেরে হতাশ হতে হয় দলকে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। শিম্রন হ্যাটমিয়ার দারুণ সেঞ্চুরির ওপর ভর করেই প্রতিপক্ষের সামনে ছুড়ে দেয় ২৭২ রানের লক্ষ্য। দলীয় মাত্র ২৯ রানের মাথায় ওপেনার এভিন লুইসের উইকেট হারিয়ে বসলেও চার নম্বরে ব্যাট করতে নামা হ্যাটমিয়ার দারুণ দৃঢ়তা দেখিয়েই মূলত দলকে এই সংগ্রহ এনে দেন। ৯৩ বলে ১২৫ রানের দারুণ একটি ইনিংস খেলনে তিনি, যাতে তিনটি ছক্কা ও সাতটি চারের মার ছিল।
এ ছাড়া পাওয়েল ৪৪, গেইল ২৯ ও হোপ ২৫ রান করে দলের এই চ্যালেঞ্জিং সংগ্রহ গড়তে রাখেন মূল্যবান অবাদান।
পেসার রুবেল হোসেন ৬১ রানে তিনটি এবং মুস্তাফিজুর রহমান ৪৪ ও সাকিব আল হাসান ৪৫ রানে দুটি করে উইকেট নিয়ে কিছুটা বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষের এগিয়ে যাওয়ার পথে। এ ছাড়া মাশরাফি ও মিরাজ পান একটি করে উইকেট। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button