Uncategorized
তীরন্দাজ উ-জিনের বিশ্বরেকর্ড

রেকর্ড তো আসলে ভাঙার জন্যই। আজ একজন যে রেকর্ড গড়বেন, কাল তা আরেকজন ভাঙবেন। শনিবার রাতে সেটাই হলো। দক্ষিণ কোরিয়ার তীরন্দাজ কিম উ-জিন তার স্বদেশী এক তীরন্দাজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন।
পুরুষ আর্চারির র্যাংকিং নির্ধারণী খেলায় এ বিশ্বরেকর্ড গড়েন উ-জিন। আর্চারি রেঞ্জে ৭২ ও তীরের ইভেন্টে ৭০০ পয়েন্ট তুলেছেন এশিয়ান এই অ্যাথলেট। তিনি ভেঙেছেন স্বদেশী ইম ডং-হিউনের রেকর্ডটি। গত লন্ডন অলিম্পিকের প্রস্তুতিপর্বে ৬৯৯ পয়েন্ট সংগ্রহ করেছিলেন ডং-হিউন।
একই রাতে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড গড়েছেন অ্যাডাম পিটি। নিজের হিট জিততে গ্রেট ব্রিটেনের তারকা সময় নিয়েছেন ৫৭.৫৫ সেকেন্ড। এ ইভেন্টের আগের রেকর্ডটি ছিল ৫৭.৯২ সেকেন্ড।




