sliderশিরোনামসুস্থ থাকুন
তিন মাস পর করোনায় মৃত্যুহীন দিন

তিন মাসের বেশি সময় পর প্রথম করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। এর আগে সর্বশেষ গত বছরের ৯ই ডিসেম্বর করোনাভাইরাসে মৃত্যুহীন দিন ছিল। বাংলাদেশে ২০২০ সালের ৮ই মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী ধরা পড়ার পর প্রথম মৃত্যুর খবর এসেছিল ১০ দিন পর ১৮ই মার্চ।



