Uncategorized

তাড়াশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, ঘুমিয়ে থাকা কিশোর নিহত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১জন নিহত হয়েছে। সোমবার ভোর ৬টায় উপজেলার মহিষলুটি বাজারে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে গেলে রাজিব (১৭) নামের একজন নিহত হয়। নিহত রাজিব মহিষলুটি গ্রামের রহিচ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহিষলুটি বাজারের পূর্বপাশে বসত বাড়ির ভেতরে ঢুকে পরে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা কিশোর রাজিব ট্রাকের নিচে চাপা পরলে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বলেন, ভোর ৬ টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পরলে ঘটনাস্থলে রাজিব নামে ১জন নিহত হয়। নিহত ব্যক্তিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবহন আইনে ট্রাক ড্রাইভার ও মালিকের নামে মামলা দায়ের করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button