sliderস্থানিয়

তাহিরপুরে দুপক্ষের সংঘর্ষে শিশু,নারীসহ আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দুই পক্ষে সংঘর্ষ ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের সড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হাবিবুর রহমান ও রাশিদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাবিবুর তার ১৫-২০ সহযোগিদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাশিদ মিয়ার উপর হামলা চালিয়ে রাশিদ মিয়া(৭০)কে পিঠিয়ে একটি পা ভেঙে দেয়। খবর পেয়ে রাশিদ মিয়ার লোকজন আসলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে পিঠিয়ে লোকমান মিয়া(৩৫)দুলাল মিয়া(৩২),শিশু আরিফুল ইসলাম(৫),হেকমত আলী (৩৯),বাছির মিয়া(৫৩)কে মাথা পায়ে ও শরীরে গুরুত্বর আহত করে। এরপর রাশিদ মিয়ার লোকজন পাল্টা হামলা চালিয়ে হাবিবুর রহমানের পক্ষের জায়েদা (৩০), জামির আলী (২৮) ও কালা মিয়া (৩৫) আহত করে। খবর পেয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। এই বিষয় লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button