আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করলেন ট্রাম্প

তালেবানের সঙ্গে চলমান শন্তি আলোচনা বাতিল করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সম্প্রতি তালেবানদের হামলায় কাবুলে এক মার্কিন সেনার নিহত হওয়ার ঘটনায় এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। শনিবার রাতে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান।
রবিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবান নেতাদের সঙ্গে ক্যাম্প ডেভিডে প্রস্তাবিত বৈঠক বাতিল করার পাশাপাশি তালেবানের সঙ্গে শন্তি আলোচনাও বাতিল করে দেন ডোনাল ট্রাম্প। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
টুইটার বার্তায় ট্রাম্প বলেন, রবিবার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো লিখেন, তিনি তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এর কারণে হিসেবে তিনি কাবুলে সম্প্রতি বোমা হামলায় এক মার্কিন সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, হামলার দায় তালেবান স্বীকার করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এ ঘোষণা দিলেন যখন আফগানিস্তান বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ গত সোমবার জানিয়েছিলেন, তালেবানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন দিলেই তা স্বাক্ষরিত হবে।
প্রসঙ্গত, গত এক বছরেরও বেশি সময় ধরে তালেবানের সঙ্গে খালিলজদ ৯ দফা বৈঠক করে ওই সমঝোতার খসড়া চূড়ান্ত করেছিলেন। ওই সমঝোতার মূল ধারা ছিল আগামী ২০ সপ্তাহের মধ্যে আফগানিস্তান থেকে ৫,৪০০ সেনা প্রত্যাহার। বর্তমানে আফগানিস্তানে প্রায় ‌১‌৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button