শিরোনাম

তারাগঞ্জে রডবোঝাই ট্রাক উল্টে ৪ জন নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে রডবোঝাই ট্রাক উল্টে চারজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে তারাগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায়। এসময় আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হন। নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন(৫০), তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়ার শমসের আলীর ছেলে ফরহাদ হোসেন(২৫), একই এলাকার দর্জিপাড়ার ভেড়া বানিয়ার ছেলে অনিল চন্দ্র(৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক(৪৫)। এরা সবাই শ্রমিক ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, ট্রাকটি দিনাজপুর থেকে রড বোঝাই করে রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদাম ঘরে যাচ্ছিল। পথিমধ্যে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছলে হঠাৎ করে মালবোঝাই ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এসময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। এলাকার লোকজন তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ওয়াসিম আহাম্মেদ (৩০) গুরুত্বর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আমির আলী (৫৩) নামের আহত শ্রমিক তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোস্তাফা জামান চৌধুরী ও তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button