Uncategorized

তারাগঞ্জে ভাইয়ের হাতে বোন লাঠিপেটা

রংপুর প্রতিনিধি : তারাগঞ্জে বাবার দেয়া জমি চাওয়ায় বোনকে লাঠিপেটা করেছেন ভাই ও ভাইয়ের পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে
উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ঈমাম পাড়ায়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ
হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ঈমামপাড়ার আবেদ আলী বেঁচে
থাকাকালে তার নামীয় ৪০ শতক জমি লিখে দেন মেয়ে রেজিয়া বেগমকে। ওই ৪০ শতক জমি রেজিয়ার ভাই দীর্ঘদিন থেকে
ভোগ দখল করে আসছেন। ১৫ নভেম্বর রেজিয়া বেগম স্বামীর বাড়ী থেকে ভাই আব্দুল হকের বাড়িতে আসেন। এরপর ভাই
আব্দুল হকের কাছে বাবার দেয়া ৪০ শতক জমি দাবী করেন। কিন্তু আব্দুল হক বোন রেজিয়ার এমন দাবী না মেনে বাড়ী
থেকে বোন রেজিয়াকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করেন। এনিয়ে ভাইবোনের মাঝে কথা কাটাকাটি শুরু হলে ভাই আব্দুল হক ও
তার পরিবারের সদস্যরা রেজিয়া বেগমকে লাটিপেটা করেন। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার
করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রেজিয়া
বেগমের ছেলে রফিকুল ইসলাম মামা আব্দুল হকসহ ৬ জনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এস আই
দবিয়ার রহমান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button