Uncategorized
তারাগঞ্জে নিষিদ্ধ ওষুধসহ এক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডোল বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার থেকে ওই নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এস আই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে চৌপথীস্থ কাজী ড্রাগ হাউস এর মালিক আবু বক্করের শরীর তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় মামলা হলে পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখায়। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন।




