Uncategorized

তারাগঞ্জে গরুবাহী ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে গরুবাহী ট্রাক চাপায় আকালু মামুদ(৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে আলমপুর-এলাহীবাজার রোডের নেংটিছেঁড়া মোড়ে এঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ওই বৃদ্ধ ওই সময় রাস্তার পাশে বসেছিলেন। এসময় এলাহীবাজার অভিমূখী একটি গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন বিকেল চারটায় বলেন, এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। তবে ঘটনাস্থলে
পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button