আন্তর্জাতিক সংবাদশিরোনাম

তাইওয়ানে গণভোটে ‘সমকামী বিয়ে’ প্রত্যাখ্যান

সমকামী বিয়ে বৈধতা পায়নি তাইওয়ানে। আদালতের রায়ের বিপক্ষে অবস্থান নিয়ে গণভোটে ‘সমকামী বিয়ে’ প্রত্যাখ্যান করে তাইওয়ানের অধিবাসীরা।
শনিবার সমকামী বৈধতা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের মার্চে সমকামী বিয়ের পক্ষে রায় দিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত। কিন্তু দেশটির অধিকাংশ মানুষই এর বিপক্ষে ছিল। সে কারণেই এ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে।
গণভোটে দেশটির জনগণের যে রায় প্রকাশ পেয়েছে তা হলো- দেশটির ৭৭ শতাংশ নারী ও পুরুষ পারস্পারিক বিয়েতে আগ্রহী।
যেখানে সমলিঙ্গের সঙ্গে বিয়ের ব্যাপারে অধিকাংশই না সূচক মত দিয়েছে।
তাইওয়ানের সাম্প্রতিক এক জরিপেও একই কথা বলছে যে, অধিকাংশ মানুষই সমকামী বিয়ের বিপক্ষে। তবে শনিবারের ওই ভোটের ফলে এই আইনে কী প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button