বিবিধশিরোনাম

তরুণীর পেটে পাওয়া গেল দেড় কেজি চুল

দীর্ঘ দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন বছর পঁচিশের তরুণী। খেতেও সমস্যা হচ্ছিল তার। শেষে এক দিন ব্যথা চরমে ওঠে। চিকিৎসকের কাছে গেলে অস্ত্রোপচারের নিদান দেন তারা। তরুণীর পেট কেটে চিকিৎসকেরা তো হতভম্ব।
ঘটনাটি ঘটেছে ভারতের ইনদওরে। সেখানকার সরকারি মহারাজা যশবন্ত রাও হাসপাতালে মঙ্গলবার ভর্তি হন ওই তরুণী। অস্ত্রোপচারের পরেই ওই তরুণীর পেটে ব্যথার আসল কারণ জানতে পারেন চিকিৎসকেরা। প্রায় দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর তরুণীর পেট থেকে বার হয় দেড় কেজি ওজনের চুলের একটি বল।
চিকিৎসক আর কে মাথুর জানিয়েছেন, অস্ত্রোপচারের জন্য পাঁচ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছিল। ওই তরুণী মানসিক রোগে ভুগছেন। তিনি নিজের মাথার চুল ছিঁড়ে খান। দীর্ঘ দিন ধরেই ওই কাজ করার ফলে তার পাকস্থলীতে একটি বিরাট চুলের বল তৈরি হয়েছিল। অস্ত্রোপচার করে সেটি বার করা হয়েছে। তরুণীর অবস্থা এখন স্থিতিশীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button