জাতীয়শিরোনাম

ঢামেক করোনা ইউনিটে ৫৩ দিনে ৮১৫ মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে ৫৩ দিনে ৮১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ১৫ জন মারা গেছেন। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৩ জন পুরুষের এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ঢামেক হাসপাতালে ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৮১৫ জন মারা গেছেন । তাদের মধ্যে ১৯৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বৃহস্পতিবারে বিকালে এই মৃত্যুর বিষয় গুলো নিশ্চিত করে তিনি বলেন, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে আরো ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ করোনা পজিটিভে মারা যান। তিনি আরো বলেন, জুন মাসে মৃতের সংখ্যা ৪১৮জন এর মধ্যে ১১১ জনের পজিটিভ । আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিট সহ ৩ টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘন্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন করছে ।
করোনা ইউনিটে সার্বক্ষনিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কতৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button