
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা আবু ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, ঢাকার কতোয়ালীর রাজার দেউরী এলাকার বাসিন্দা ছিলেন ইউসুফ।
এর আগে দুপুরে জ্বর ও শ্বাসকষ্ঠ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে আইসোলেশন রাখা হয়। তার শরীর থেকে নমুনা রাখা হয়।




