শিক্ষা

ঢাবি ধামরাই স্টুডেন্টস ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ধামরাইস্থ শিক্ষার্থীদের সৌজন্যে ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে ‘ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম’ (ডিইউডিএসএফ) এই ইফতার ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিইউডিএসএফ এর প্রধান পৃষ্ঠপোষক ও খান অ্যাসোসিয়েটস-এর সিইও এ আর খান রানা, দৈনিক ইত্তেফাকের ধামরাই প্রতিনিধি মো. মিজান, ডিইউডিএসএফ এর সভাপতি এম এ ইসলাম আরিফ প্রমুখ।
এ আর খান রানা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়ার খরচ সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা থেকে আসে। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকলে কারও ক্ষতি করা আমাদের দ্বারা সম্ভব হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button