শিক্ষাশিরোনাম

ঢাবিতে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢা‌বি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অধী‌নে ১ম বর্ষে (সম্মান) ভ‌র্তির অনলাইন আবেদনের সময়সীমা ‌শেষ হ‌চ্ছে মঙ্গলবার।
সোমবার ‌বি‌কে‌লে ঢাবির জনসং‌যোগ দফতর থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে বিষয়‌টি নি‌শ্চিত করা হয়।
‌বিজ্ঞ‌প্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠা‌নিকভা‌বে এ আবেদনের সময়সীমা শেষ হ‌বে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই এ আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এর আ‌গে ২৬ আগস্ট পর্যন্ত আবেদ‌নের সময়সীমা নির্ধারণ করা হ‌লেও প‌রে ঈদের ছু‌টির বিষয়‌টি বি‌বেচনা ক‌রে আবেদ‌নের সময় দুই দিন বৃ‌দ্ধি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button