পতাকা ডেস্ক: আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ (এবি) পার্টির পক্ষ থেকে ঢাকা-১৪ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মিরপুর মডেল থানা এবি পার্টির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার গাজী ছাবের, সদস্য মোঃ আসিফ , হুমায়ুন কবির প্রিন্স ও জারিফ হোসেন হিসামসহ স্থানীয় নেতৃবৃন্দ।




