
পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগরী উত্তরের নব গঠিত আহ্বায়ক কমিটির এক জরুরি সভা আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার উত্তরায় অনুষ্ঠিত হয়।
মহানগরী উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন। সভায় স্বল্প সময়ের মধ্যে সকল থানায় পার্টির কার্যক্রম বিস্তারের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পার্টির কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিস ভাড়া নেয়ার জন্য ৫ সদস্যের এক কমিট গঠন করা হয় ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির, সদস্য সচিব সেলিম খান, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, সুমাইয়া শারমিন ফারহানা, নজরুল ইসলাম, সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন, সদস্য আব্দুর রহিম হাওলাদার, সজীব আহমেদ ও শাহীন পারভীন।




