ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন।
শনিবার (১৬ মে) দুপুরে নগর ভবনে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল হাইয়ের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের বিষয়ে বিকেল তিনটায় অনলাইনে ব্রিফিং করবেন নবনির্বাচিত মেয়র তাপস।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।



