বিবিধ

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম আর নেই

পতাকা ডেস্ক : ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ঢাকার সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী।

মরিয়ম বেগমের ছোট ছেলে ভুঁইয়া নন্দিত নাহিয়ান জানান, মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডে তাদের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হবে।
মরিয়ম বেগমের জন্ম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। কর্মজীবনে তিনি ঢাকা কলেজ ছাড়াও আরও অনেক কলেজে পড়িয়েছেন। কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি।

অধ্যাপক মরিয়ম বেগম ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা কলেজ এর অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। এর পূর্বে তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। অধ্যক্ষ থাকাকালীন তিনি অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য হলেও ব্যবহারে ছিলেন অমায়িক ও মাতৃসূলভ। নিজ প্রচেষ্টায় তিনি ঢাকা কলেজে অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার মৃত্যুতে ঢাকা কলেজ পরিবার শোকা প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button