শিরোনাম

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ: অতিরিক্ত ভাড়া আদায়

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ: ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। সেই সাথে ঢাকা- ঘিওর ভায়া দৌলতপুর ও টাঙ্গাইল রুটেও যানবাহনের চাপ ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করছে বিভিন্ন রুট থেকে আসা ছোট-বড় বিভিন্ন যানবাহন। এতে অন্যান্য সময়ের চেয়ে বেশি চাপ পড়েছে।
সরেজমিন গতকাল সোমবার এ অবস্থা দেখা গেছে মহাসড়কসহ মানিকগঞ্জের তিনটি আঞ্চলিক সড়কেও। গার্মেন্টস কর্মী আরিফা আক্তার জানান, তিনি ঢাকার নবীনগর থেকে ভিলেজ লাইন নামক মিনিবাসে ঘিওরে যাওয়ার পথে ৭০ টাকার ভাড়া ২শত টাকা নেয়া হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সরুপ সরকার গ্রামের বাড়ি মাগুড়া যেতে তার মাথা পিছু ভাড়া গুণতে হয়েছে ৫শ টাকা করে। তিনি ক্ষোভের সাথে জানান, এই রুটের নিয়মিত ভাড়া ৩শ টাকা। অথচ হাজারো যাত্রীদের কাছ থেকে এই অতিরিক্ত ভাড়া আদায় করা হলেও দেখার যেন কেউ নেই।
যাত্রীসেবা মিনিবাসের চালক মোঃ মোঃ মিন্টু মিয়া জানান, ঢাকা থেইক্যা ১২০ টাকার ভাড়া, একটু বেশি লইতাছি কিন্তু আওয়ার (আসার) সময়তো খালি আইন লাগবো। তহন তো গ্যাসের ট্যাকাও উঠে না। আমাগো তো মামা ঈদে কেউ বোনাস দেয় না।
এব্যাপারে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মোঃ ইয়ামিন দৌলা জানান, ঢাকা, সাভার ও অন্যান্য এলাকার পোশাক কারখানাগুলো একত্রে ছুটি হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ পড়েছে। তবে মহাসড়কের প্রায় সব পয়েন্টেই পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button