খেলা

ঢাকায় ম্যানইউর প্রতিনিধি দল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকায় এসেছেন ক্লাবটির চার জনের একটি প্রতিনিধি দল। এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের ৪ সদস্যের একটি দল ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।
তিনি আরও জানান, এ ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরও সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।
আগামী বছরের মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে বিশেষ দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচেরও আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মুখোমুখি হবে এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশ। পাশাপাশি হবে একটি প্রীতি ফুটবল ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button