Uncategorized

ঢাকায় বসবে সাফ ফুটবলের পরবর্তী আসর

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফ ফুটবলের পরবর্তী আসর বসছে ঢাকায়। বৃহস্পতিবার কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন।
২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ঢাকায় বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। আর চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ ক্লাব কাপ ফুটবলের প্রথম আসর।
এছাড়া এবছরেই অনুষ্ঠিত হবে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ। তবে এর ভেন্যু চূড়ান্ত হয়নি এখনো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button