জাতীয়শিরোনাম

ঢাকায় আরও নয়জন কারারক্ষী করোনায় আক্রান্ত

ঢাকার নাজিম উদ্দিন রোড়ে পুরানা কেন্দ্রীয় কারাগারে ডিউটিতে থাকা আরো নয়জন কারারক্ষী মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ১০ কারারক্ষীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
তিনি জানান, গত ২১ এপ্রিল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে (৬০) বয়সী একজন কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি করতে গিয়ে করোনায় আক্রান্ত হলে তাকে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা এলাকায় ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরানা কারাগারে ডিউটি থাকা অবস্থায় আরো নয়জন জ্বরে ভুগলে তাদের শরীরের নমুনা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। ২৮ এপ্রিল ওই নয়জনের শরীরে করোনার সংক্রমণ পজেটিভ আসে। আক্রান্ত কারারক্ষীদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে রয়েছে।
আক্রান্তদের ছয়জন কারারক্ষীকে পুরান ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ও তিনজনকে মিরপুর এলাকার একটি হাসপাতালে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের সাথে কারাগার ডিউটিতে থাকা অন্য পাঁচজনকে কোয়ারেন্টানে রাখা হয়েছে। তবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এখনো করোনামুক্ত আছে।
কারাগার করোনা মুক্ত রাখতে হাজতিদের সাথে সাক্ষাত এবং কোনো পণ্য বের করা ও প্রবেশে পদক্ষেপ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button