sliderশিরোনামসুস্থ থাকুন

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। মঙ্গলবার সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৬৮।
২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়।
অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আর একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
ভারতের কলকাতা ও কিরগিজস্তানের বিশকেক যথাক্রমে ২৭৮ ও ২৩০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী-পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও,এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘ দিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
বায়ু দূষণ ক্রমাগতভাবে বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার জন্য শীর্ষ ঝুঁকির কারণগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। ঢাকা শহরের বাতাসের ক্রমবর্ধমান মান সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্যের অবস্থা ও জীবনকে হুমকির মুখে ফেলছে।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button