Uncategorized

ডুলাহাজারায় পিকআপের চাপায় প্রাণ গেল আপন ৪ ভাইয়ের

নুরুল আজিম : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় পুজো দিয়ে ফেরার পথে একই পরিবারের ৪ ভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের কাছাকাছি এই ঘটনা ঘটে।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের কাছাকাছি এই ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, ভোর পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীরশাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ও ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজো দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।
ডুলহাজারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আদর জানান, নিহত ৪ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।
বাবার শ্রাদ্ধ দিয়ে বাড়ি ফেরা হলো না ৪ সহোদরের
মালুমঘাট এলাকার বাসিন্দা জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতেন। দশদিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভংয়ে বাবার বাসায় অবস্থান করছিলেন। ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন। তারা বাবার শ্রাদ্ধ দিয়ে ফিরছিলেন। কিন্তু স্বস্তিতে বাসায় ফেরা আর হলো না তাদের।
বাবার শোক পালনের মধ্যেই ঘটে গেল আরো বড় বিয়োগান্তক ঘটনা। এ দুর্ঘটনায় পরিবারে নেমে এলো বিষাদের কালো ছায়া। বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন চার ভাই। আহত হলে আরো কয়েকজন ভাইবোন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button