খেলা
ডায়নামাইটসকে হারিয়েছে রাজশাহী কিংস
প্রথম ম্যাচে সহজ টার্গেট তাড়া করতে নেমেও শেষ ওভারে খেই হারিয়ে ফেলা রাজশাহী কিংস এবার আর ভুল করেনি। শুক্রবার ঢাকা ডায়নামাইটসকে ড্যারেন সামির দল হারিয়েছে ৬ উইকেটে।
ঢাকার ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌছতে খুব বেশি বেগ পোহাতে হয়নি রাজশাহীকে। বলের পর ব্যাট হাতেও দারুণ খেলেছেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। তার ২৫ বলে অপরাজিত ৪৪ রানের পাশাপাশি সাব্বির রহমানের ৩১ ও ওমর আকমলের ২৭ রানে ভর করে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পদ্মা পাড়ের দলটি।
এর আগে মোসাদ্দেক হোসেন সৈকতে অপরাজিত ৫৯ রানে ভর করে ঢাকার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৮ রান।




