sliderরাজনীতিশিরোনাম

ডামি সরকারের পতন ঘটাতে প্রয়োজন ঐক্যবদ্ধ সংগ্রাম- সোলায়মান চৌধুরী

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, দুর্নীতি, দু:শাসন ও দ্রব্যমূল্যের চরম উর্দ্ধগতির কারণে দেশের জনগণের দু:খ-দুর্দশা চরমে পৌঁছেছে। জনগণের সমর্থনহীন এই সরকারের পতন না ঘটালে জাতির মুক্তির কোন পথ নেই। ডামি সরকারের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে প্রয়োজন দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম। আজ এবি পার্টি কুষ্টিয়া জেলার তৃণমূল সংগঠকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এবি পার্টির আসন্ন কাউন্সিল উপলক্ষ্যে প্রস্তুতিগত কার্যক্রমের অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ সকালে কুষ্টিয়া এসে পৌঁছান। দলের জেলা কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। সকাল ১১ টায় এবি পার্টির কুষ্টিয়া জেলা আহ্বায়ক, খোকসা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ডা. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে তৃণমূল সংগঠকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সংগঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য লে. কর্ণেল (অব.) দিদারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী আরও বলেন; জনগণের কল্যাণে নিবেদিত কাজই হলো রাজনীতির মূল উপজীব্য বিষয়। অতএব তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে জনকল্যানে আত্মনিয়োগ করে সমাজের গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে। তিনি এবি পার্টির সংগঠকদের দেশ বিনির্মানের সকল চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করে জনগণের আস্থা অর্জনের জন্য উদ্বুদ্ধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button