শিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেন।
এ ছাড়া, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করার জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এই উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক উজ জামান, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এ কে এম নুর-উন-নবী, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. বেলায়েত হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান, গণিত বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক সাজেদা বানু এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. শারমিন রুমি আলীম।
প্রধান রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় ক্লাবের সেক্রেটারি, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন পরিচালনায়ও তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button