শিক্ষাশিরোনাম

ডাকসুতে শোভন-রাব্বানী-সাদ্দাম প্যানেলে লড়বে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেল সংগঠনটির সভাপতি রেজওয়ানুল চৌধুরী শোভন ভিপি ও সাধারণ সম্পাদন গোলাম রাব্বানী জিএস ও এজিএস পদে লড়বেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে গণভবনে এক বৈঠক শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্যানেল চূড়ান্ত করেন।
বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন, দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
নাম প্রকাশ না করার শর্তে দুই নেতা জানান, অনেক যাচাই-বাছাই করেই প্রার্থী চূড়ান্ত করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী নেতাদের জানিয়েছেন, দীর্ঘদিন পর অনুষ্ঠেয় নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক তিনি তা চান। এজন্য ভিপি, জিএস, এজিএস পদে ছাত্রসমাজের কাছে পরিচিতদের প্রার্থী করা হয়েছে। নতুন কাউকে প্রার্থী করা হলে পরিচিত হতেই সময় পার হয়ে যাবে।
নেতারা আরো জানান, নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
প্রসঙ্গত, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৫ ফেব্রুয়ারির মধ্যেই প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো চূড়ান্ত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button