slider

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : কৃষিকে আধুনিকরণের নিমিত্তে সরকারিভাবে নানারকম যন্ত্রপাতির উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে উন্নয়নশীল কৃষির ব্যাপক বিপ্লব ঘটছে। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে ১১০ একর জমি সমলয় পদ্ধতিতে আধুনিক চাষাবাদের আওতায় অন্তর্ভুক্ত করনের লক্ষ্যে রাইস সিডার মেশিনের মাধ্যমে আধুনিক ভাবে বীজতলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রানীশংকৈল উপজেলার নেকমরদের গন্ডগ্রামে বীজতলা প্রদর্শনীর আওতায় রাইস সিডার মেশিন এর মাধ্যমে এবারে ব্রি ধান-৮৯ ও সিনজেন্টা-১২০৫ ধানের বীজ ট্রে-তে কাদামাটি ব্যাবহার করে চারা প্রস্তুতির কাজ করা হয়। সাধারণ ভাবে বীজ বপন করে চারা প্রস্তুতির সময় লাগে ৪০ দিনের কাছাকাছি। কিন্তু সেখানে আধুনিক এই পদ্ধতিতে ২০-২৫ দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে উঠছে। আধুনিক এ পদ্ধতি ব্যবহারের ফলে সময় ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখছে। প্রদর্শনীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মইদুল ইসলাম প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button