slider

ঠাকুরগাঁওয়ে নতুন বই বিতরণ উৎসব পালিত

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় উৎসব মুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসব পালিত হয়। এ উপলক্ষে ১ জানুয়ারি রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার বি-আখড়া সৈয়দপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। অপরদিকে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বই বিতরন উৎসবের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান। “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানে বি-আখড়া সৈয়দপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আলহাজ¦ মাওলানা মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, ইউআরসি ইন্সট্রাক্টর মো: ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার রায় প্রমুখ। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সকল বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই বই বিতরন উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও জেলায় এ বছর মাধ্যমিক ও প্রাথমিক মিলে মোট বইয়ের চাহিদা ছিল ৩৭ লাখ ৯০ হাজার ১৫৮ টি। এর মধ্যে এখন পর্যন্ত প্রাপ্তি ১৬ লাখ ২ হাজার ৯৮৪ টি। প্রাথমিক ও মাধ্যমিক মিলে এ পর্যন্ত ৯ লাখ ৩৭ হাজার ৫০৪ টি বই বিতরণ করা হয়েছে। এ বছর মাধ্যমিক পর্যায়ে ২৬ লাখ ৬৩ হাজার ৭২৫টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া যায় ১১ লাখ ৯৮ হাজার ৫৯৫টি বই। এর মধ্যে ৫ লাখ ৩৩ হাজার ১১৫ টি বই বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে ১১ লাখ ২৬ হাজার ৪৩৩টি বইয়ের চাহিদার বিপরীতে মোট ৪ লাখ ৪ হাজার ৩৮৯ টি বই প্রাপ্ত হয়ে শতভাগ বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button