জাতীয়

ঠাকুরগাঁওয়ের ঘটনায় বিজিবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গরু জব্দ করা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে থানায় মামলা না নেয়ায় অবশেষে ঠাকুরগাঁও আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন।
রোববার (২৪ ফেব্রুয়ারি) বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।
জানা যায়, ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ জনকে অজ্ঞাতনামা আসামি করে নিহতের পরিবারের সদ্যসরা ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে গ্রামের সাধারণ ৩ জন মানুষ নিহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button