slider

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার ৮ জুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু বকর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের ফুড সেফটি অফিসার মো: মাহমুদুল কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শেখ সাদী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা: মো: নুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম প্রমুখ। সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরত্বপুর্ন বলে সেমিনারে তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মাট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button