slider

ঠাকুরগাঁওয়ে চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার ২

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় আটটি বাইসাইকেল উদ্ধারসহ দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে রুহিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি রাত পৌনে ১১টায় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ঝাড়গাঁও গ্রামের আব্দুল বাছেদের ছেলে মো.আবুল কালাম আজাদ ওরফে নাদিয়া (৪১) ও ঘনিবিষ্টুপুর চেয়ারম্যানপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ সুমন ইসলাম ওরফে সোহাগ (২৫)।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ সুপারের নির্দেশনায় সাইকেল চোর চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার ও চুরি যাওয়া আটটি বাইসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button