slider

ঠাকুরগাঁওয়ে ইসকনের উল্টো রথযাত্রা উৎসব

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌর শহরের গোবিন্দনগর জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে গিয়ে শেষ হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইসকন বাংলাদেশ, সম্পাদক রংপুর, রাজশাহী বিভাগ ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে, গড়েয়া ইসকন মন্দিরের সহকারি অধ্যক্ষ কংস হন্ত দাসসহ অন্যান্যরা।

সেখানে উল্টো রথের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেনের সহধর্মিনী অঞ্জলি সেন।

মন্দিরের সনাতন ধর্মসভা, হোমযজ্ঞ পদাবলী কীর্তন বৈদিক নিত্য নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা মহা হরিনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button