sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার (৩ আগস্ট) রাত ৮টায় সালন্দর ডিগ্রি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ।

সভায় সভাপতিত্ব করেন ১২ নম্বর সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আজমগীর হক, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ উজ্জ্বল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্য নবায়ন আগামী কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button