আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি: ন্যান্সি পেলোসি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে অভিহিত করেছেন।
তিনি গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প মিথ্যা বলেন, সংবিধানের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই এবং তিনি শিশুদের ক্ষতি করেন। পেলোসি ডেমোক্র্যাটকদের প্রতি ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পথ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরো চার বছরের জন্য ট্রাম্পকে সহ্য করতে পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত পেলোসি গত সপ্তাহে করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের নিন্দা জানিয়েছিলেন।
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের অনুষ্ঠানে ন্যান্সি পেলোসি রীতি অনুযায়ী সৌজন্য দেখানোর জন্য করমর্দনের উদ্দেশ্যে ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে করমর্দন করেননি। এর প্রতিবাদে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেলোসি ক্যামেরার সামনে ওই ভাষণের অনুলীপি ছিঁড়ে ফেলেন।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button