ট্রাম্পের মুসলিম বিদ্বেষ, কড়া জবাব ওবামার

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর এক নাইটক্লাবে ভয়াবহ গুলির ঘটনায় ৫০ জন প্রাণ হারান। পশ্চিমা মিডিয়ার দাবি এই ঘটনার মূলে একজন মুসলিম। এরপর ডোনাল্ড ট্রাম্প আরো একবার তার মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেন।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য এই প্রার্থীর মুসলিম বিদ্বেষের কড়া জবাব দিয়েছেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি দেয়া এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্পের মনোভাব আমেরিকানদের প্রতি মুসলিমদের ঘৃণা আরো বাড়িয়ে দিবে।’
ওবামা মনে করেন, ট্রাম্প মুসলিমদের আমেরিকায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রয়োগের যে প্রস্তাব দিয়েছেন, তা চরমপন্থিদের অপপ্রচারকে উসকে দিবে এবং আমেরিকাকে আরো বেশি অনিরাপদ করে তুলবে।
রাজনীতিতে আসার পর থেকেই ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী চরিত্র প্রকাশ পায়। কিন্তু ওবামা কখনোই তার তার এ ধরনের মন্তব্যের কোনো জবাব দেননি। সম্প্রতি ডোনাল্ড বলেন যে, জঙ্গি গোষ্ঠিদের সঙ্গে ওবামারও যোগাযোগ আছে।
এরপরই মূলত ডোনাল্ডের মুসলিম বিদ্বেষের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তার বিরুদ্ধে করা মন্তব্য নিয়ে তিনি কোনো কথা বলেননি। শুধুমাত্র মুসলিম বিদ্বেষ নিয়ে ডোনাল্ডের করা মন্তব্যগুলো যুক্তি দিয়ে খণ্ডন করে দেন তিনি।




