আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বললেন কিম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে আখ্যায়িত করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ট্রাম্পের ভাষণের প্রেক্ষিতে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
কিম জং উন এ ধরনের বিবৃতি সাধারণত কমই দিয়ে থাকেন। বিবৃতিতে এই নেতা জানান, ‘মানসিক বিকারগ্রস্ত’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কারণেই তিনি মনে করেন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র তৈরির অধিকার আছে।
ট্রাম্প গত মঙ্গলবার জাতিসঙ্গের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বলেন, ‘বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ালে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।’ তাছাড়া ট্রাম্প উনকে আত্মঘাতি মিশনের ‘রকেট ম্যান’ হিসেবে আখ্যায়িত করেন। বৃহস্প্রতিবার ট্রাম্পের এই বক্তব্য উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি উং-হু ‘কুকুরের ঘেউ ঘেউ’ হিসেবে বর্ণনা করেন।
ইংরেজিতে দেওয়া ওই বিবৃতিতে কিম বলেন, ‘মিস্টার ট্রাম্প আমাকে থামিয়ে দেওয়ার কথা বলে এটাই প্রমাণ করেছেন, যে পথ আমি বেছে নিয়েছি তা সঠিক। ট্রাম্প আমার ও আমার দেশের অস্তিত্ব অস্বীকার করার মধ্য দিয়ে বিশ্বের সামনে সবচেয়ে হিংস্র যুদ্ধের দামামা বাজিয়েছেন। তার এই বক্তব্যকে সর্বোচ্চ কঠোরভাবে দেখছে উত্তর কোরিয়া।’
সবশেষ বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই মানসিক বিকারগ্রস্ত এবং ভীমরতিগ্রস্ত বৃদ্ধ আগুন নিয়ে খেলছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button