আন্তর্জাতিক সংবাদশিরোনাম

টেক্সাসে অ্যাপার্টমেন্টে গুলি : ৪ জনের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে গুলির শব্দ পাওয়ার পর সেখান থেকে এক শিশু ও দুই নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় হামলাকারীও নিহত হন।
রবিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে হামলাকারী মারা গেছে এবং সে এখন আর কারো জন্য হুমকি নয়।
প্রাথমিকভাবে জানানো হয়, হামলাকারী আত্মহত্যা করেছে। কিন্তু পরবর্তীতে পুলিশ জানায়, হামলাকারী মারা গেছে। আমরা তদন্ত শেষে আপনাদের জানাতে পারব, কিভাবে সে মারা গেছে।
সূত্র : স্টেটসম্যান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button