Uncategorized

টুইন টাওয়ার হামলা : সৌদির বিরুদ্ধে বিল পাস

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা ঘটনার জন্য সৌদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ রেখে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে।
জানা যায়, বিলটি নিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র রাষ্ট্র সৌদি আরবের সঙ্গে দেশটির সম্পর্ক কিছুটা অস্বস্তিকর পর্যায়ে চলে যায়। চলতি বছর মে মাসে বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়। আর ভয়াবহ সেই হামলার ১৫ বছর পূর্তির প্রাক্কালে শুক্রবার বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিল পাশের বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘বিলটি ভেটো দিয়ে আটকে দেয়া হবে। কারণ এটি পাস হলে অন্য দেশগুলোয়তেও যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে একই ধরনের আইন পাশ হতে পারে।’ এদিকে বিলটি পাস করলে যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ তুলে নেওয়ার হুমকি দিয়েছিল সৌদি আরব।
এদিকে ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্তদের সংগঠনের নেতা টেরি স্ট্রাডা বলেন, ‘বিশ্বব্যাপী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোতে আর নিরাপরাধ মানুষ হত্যায় আমাদের অর্থায়ন না থাকলে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভয়ের কিছু নেই।’
বিশ্লেষকেরা বলছেন, ‘বারাক ওবামা বিলটির বিরোধিতা করলেও রিপাবলিকান নেতারা মতের পক্ষে যথেষ্টসংখ্যক ভোট আদায় করতে পারেন। সেক্ষেত্রে ওবামা ক্ষমতায় থাকাকালিন সময়ে প্রথমবারের মতো কোনো ভেটো প্রত্যাখ্যান হবে।’
জানা যায়, ২০১১ সালের সেই ঘটনায় ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। তবে সৌদি আরব প্রথম থেকেই এই ঘটনায় দেশটির সরকারের জড়িত থাকার সম্ভাবনা নাকচ করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button