খেলা

টি-টোয়েন্টি অধিনায়কের ঘরে এলো নতুন অতিথি

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক আবারও ছেলে সন্তানের বাবা হয়েছেন। মাহমুদউল্লাহর পারিবারিক সূত্রে জানা গেল, মা ও সন্তান দুজনই ভালো আছে। সোমবার (৬ এপ্রিল) রাতেই এমন সুখবর পান রিয়াদ।
এ দিকে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাকিব আল হাসান একটা ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। ছবিতে দেখা যাচ্ছে, পাঁচ বছরের কন্যা আলাইনা হাসান একটা নবজাতকের পোশাক ধরে আছে। পোশাকে লেখা, ‘বাড়িতে স্বাগতম।’ সাকিব ছবিতে লিখেছেন, ‘বিগ সিস্টারহুড।’
এই ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মানুষের কৌতূহল, সাকিব তাহলে আবারও বাবা হচ্ছেন। বাঁহাতি অলরাউন্ডার এই মুহূর্তে স্ত্রী-সন্তানের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তাঁর পারিবারিক সূত্রেই জানা গেল, নতুন অতিথি আসার কথা এ মাসের শেষ দিকে। আলাইনা তার একটি বোন পেতে যাচ্ছেন, সাকিব আবারও হতে যাচ্ছেন কন্যা সন্তানের বাবা।
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে থাকা সাকিবের আত্মীয়-স্বজনেরা অবশ্য কিছুটা চিন্তিত। বাঁহাতি অলরাউন্ডার যদিও পরিবার নিয়ে আছেন উড কাউন্টিতে, যেখানে এখনো করোনার প্রকোপ কিছুটা কম। সাকিব গত মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে গেছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে পৌঁছেই একটি হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন তিনি। এখন পরিবারের সঙ্গেই সময় কাটছে সাকিবের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button