বিনোদন

টিভি অভিনেত্রীর আয় বছরে সাড়ে ৩শ’ কোটি!

সোফিয়া ভারগারা যেন এক বিস্ময় বালিকা! রূপকথার আলাদিনের চেরাগের মতোই সোফিয়ার জীবনে টেলিভিশন যেন ‘যা-চাই তা-পাই’-এর বাক্স হয়ে এসেছ! বছর যাচ্ছে আর উপার্জনের দিক থেকে নিজেকে ছাড়িয়েই চলেছেন এই টিভি অভিনেত্রী! গত সাত বছর ধরে তাই ফোর্বস সাময়িকীর সর্বোচ্চ উপার্জনকারী টিভি অভিনেত্রীর তালিকার শীর্ষে নাম লিখিয়ে যাচ্ছেন ৪৬ বছর বয়সী এই কলম্বিয়ান সুন্দরী!
চলতি বছর সোফিয়া ভারগারা আয় করেছেন প্রায় সাড়ে ৩শ কোটি টাকা! তিনি বিখ্যাত হয়ে উঠেছেন মার্কিন কমেডি টিভি সিরিজ ‘মডার্ন ফ্যামিলি’তে অভিনয় করে। ২০১৮ সালের সর্বোচ্চ উপার্জনকারী টিভি অভিনেত্রীর তালিকায় আছেন ‘বিগ ব্যাং থিওরি’র ক্যালে কুকোর। তবে আয়ের দিক থেকে তিনি প্রায় দেড়শ’ কোটি টাকা পিছিয়ে আছেন সোফিয়ার চেয়ে। অবশ্য শুধু অভিনয় থেকেই সোফিয়ার এই আয় আসেনি। তাঁর আয়ের সিংহভাগ এসেছে বিভিন্ন পণ্যের প্রচারদূত হিসেবে কাজ করে।
তাছাড়া অভিনয়ের বাইরেও সোফিয়ার নিজের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সেই আয়ও সোফিয়াকে ফোর্বস–এর সেরার তালিকার শীর্ষ অবস্থান ধরে রাকতে সহায়তা করেছে। সোফিয়া ও ক্যালের পর সর্বোচ্চ উপার্জনকারী টিভি অভিনেত্রীর নাম ‘গ্রে’স অ্যানাটমি’র এলেন পম্পেও। এবছর এলেন আয় করেছেন প্রায় প্রায় ২শ কোটি টাকা। সূত্রঃ ফোর্বস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button