জাতীয়শিরোনাম

টিকেট ছাড়া স্টেশনে প্রবেশ নিষেধ, ঈদে বাড়ছে না ট্রেন

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, টিকেট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সে জন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেয়ার প্রকল্পের কাজ ও স্টেশন উন্নয়নের কাজ চলছে।
মন্ত্রী শনিবার পরিদর্শন ট্রেন যোগে বিমান বন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন করার সময় এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বিমান বন্দর রেলস্টেশনের প্লাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরার নির্মাণ কাজ পরিদর্শন করেন। এখানে প্লাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সাথে সমন্বয় করা হচ্ছে।
সেখান থেকে পরে মন্ত্রী গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, জয়দেবপুর থেকে ইশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এছাড়া ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৪র্থ লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে।
তিনি বলেন, ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঈদুল আযহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবে চলবে। মন্ত্রী সেখান থেকে টঙ্গী রেলস্টেশন এবং নরসিংদী রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শকালে রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থত ছিলেন।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button